যুহদ বা দুনিয়া বিমুখতাই মুমিন-জীবেনর মৌলিক বিষয়, যে দুনিয়া থেকে পরিপূর্ণ বিমুখতা প্রদর্শন করে সেই আখেরাতমুখী হয়, আর যে আখেরাতকে নিজের জীবনের মৌলিক লক্ষ্য বানিয়ে নিয়েছে সেই তো প্রকৃত সফল।
তাযকিয়া আর আত্মশুদ্ধি তো প্রতিটি মুসলমানের জন্য অত্যাবশ্যকীয় একটি বিষয়, প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা, আত্মাকে সবরকম পাপ থেকে শুদ্ধ বিশুদ্ধ রাখা।
বেলা শেষে পাখি যেমন দিবসের সমস্ত ক্লান্তির সমাপ্তি ঘটিয়ে ফিরে আসে আপন নীড়ে, আমাদেরও ফেরা হোক পাপের নিকৃষ্ট পথ থেকে, ফেরা হোক মহান রবের সরল পথে। আগুন পানির যেমন কখনো মিশ্রণ ঘটেনা আলো অন্ধকার যেমন কখনো একত্রিত হতে পারেনা পাপের সাথে তোমার সম্পর্কও হোক তেমন।
আত্মশুদ্ধি, দুনিয়া বিমুখতা নিয়ে এক অনবদ্য গ্রন্থ বেলা শেষে পাখি।
বেলা শেষে পাখি (পেপারব্যাক)
লেখকঃ মোহাম্মদ সাগর ইসলাম
বইয়ের ধরন: ইসলামি বই: আত্ম-উন্নয়ন
সংস্করণ: ১ম প্রকাশ ২০২১
পৃষ্ঠা: ১৭৪
প্রকাশক: ফাতিহ প্রকাশন
দেশ: বাংলাদেশ
ভাষা: বাংলা
Note: Product delivery duration may vary due to product availability in stock.
Disclaimer: The actual color of the physical product may slightly vary due to the deviation of lighting sources, photography or your device display settings.
মোহাম্মদ সাগর ইসলাম জন্মেছেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়৷ সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করার সময় থেকেই লেখালেখির হাতেখড়ি। লেখক 'ফাতিহ প্রকাশন লিমিটেড '-এর ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত রয়েছেন। ইসলামি সাহিত্য নিয়ে কাজ করতে পছন্দ করেন। তিনি ভালোবাসেন সত্য উন্মোচন করতে এবং উন্মোচিত সত্যকে মানুষের কাছে তুলে ধরতে। লেখকের প্রকাশিত্যব্য বইসমূহ : 'তার' সৃষ্টির পরিচয় ও মোহাসাবা।
Login to ask a question