Afram Bb-Q Masala -50g BB-Q Masala

Category:
SKU: RARB58548
Seller: Rara bazar

Tk 90


১ কেজি মুরগী হলে লম্বা করে ২ পিস করুন,এর বেশী হলে ৪ পিস করতে পারেন, মুরগী ধুয়ে নিন, একটা কাটা চামচ দিয়ে মাংসের টুকরা গুলোকে একটু একটু মাঝখানে-উপরে-নিচে কেচে নিন। তারপর যদি মসলা দিয়ে বারবিকিউ করতে চান তাহলে আফরাম বার বি-কিউ মসলা,সয়াসস,আদা-রাসুন বাটা দিয়ে মুরগীর টুকরাগুলুকে ২ ঘণ্টা মেয়নেট করে রাখুন। আর বারবিকিউ সস দিয়ে করতে চাইলে পরিমান মত বারবিকিউসস ও সয়াসস দিয়ে মুরগীর টুকরাগুলুকে ২ ঘণ্টা মেয়নেট করে রাখুন।

২ ঘণ্টা হওয়ার ২০ মিনিট আগে থেকে বারবিকিউ চুলায় আগুন ধরানোর কাজে লেগে পড়ুন,প্রথমে চুলায় কিছু কয়লা নিন,তারপর কেরোসিন ছড়িয়ে দিন কয়লার উপ্রে,ম্যাচ দিয়ে আগুন জ্বালান। এখানে আগুনটার দিকে একটু লক্ষ রাখতে হবে কারন আগুন জ্বালানোর কয়েক সেকেন্ড পরেই আগুন নিভে যেতে চাইবে,সুতরাং কেরোসিন আস্তে আস্তে ঢালুন এবং কেরোসিন চুলার আগুনের উপ্রে এভাবে ঢালুন যাতে চুলায় আগুনটা চুলার সব জায়গায় সমপরিমানে জ্বলে। এবার চুলায় একে একে মাংস গুলি বসিয়ে দিন । সয়াবিন তেল ব্রাশ করে দিন একপিঠ ৫ মিনিট পর উল্টিয়ে দিয়ে ওপর পিঠে তেল ব্রাশ করুন এরপর ১০ মিনিট পর পর এপিঠ ওপিঠ উল্টিয়ে ভাজতে থাকুন মাঝে আরেকবার সয়াবিন তেল ব্রাশ করে নিন উভয়পিঠে ৫০ মিনিট ভাজুন এভাবে,কয়লা বেশী হওয়ার কারনে আগুনের উত্তাপ যদি বেশী হয় তাহলে আরও কম সময় লাগবে,খেয়াল রাখুন যাতে পুড়ে না যায়,মাংস হয়ে গেলে খয়রি রঙের একটা কালার আসবে,হলে নামিয়ে নিন একি পদ্ধতিতে করতে পারেন গরুর মাংস,গরুর মাংস করার ক্ষেত্রে মাংসগুলি মসলা মাখিয়ে ৮ ঘণ্টা মেয়নেট করে রাখতে হবে আর মাংস ভাজার সময় শিক এ গেঁথে নিবেন একি পদ্ধতিতে করা যায় হাঁস ও কবুতর কেও,সাথে ক্যাপসিকাম ও আলু ( আলুর ক্ষেত্রে বাড়তি একটু লেবুর রস দিতে হবে এবং আলু ও প্রায় ৫-৬ ঘণ্টা মেয়নেট করে রাখতে হবে ) #আফরাম #আফরামবারবি-কিউমসলা #বারবি-কিউমসলা #আফরামগ্রোসারিজ #আফরামবেকিংএবংরান্না #আফরামরান্নারউপকরণ #আফরামমশলা #আফরামভেষজওমশলা #গ্রোসারিজ #বেকিংএবংরান্না #রান্নারউপকরণ #মসলা






Customer Questions and answers :

Login to ask a question